ঈদগাঁওতে রাতের অন্ধকারে ফসলের ক্ষেতে এ কেমন শত্রুতায় ?

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওতে রাতের অন্ধকারে বিষ দিয়ে ফসলের ক্ষেত জ্বালিয়ে দিল দৃর্বৃত্তরা। এই ঘটনা ঘটে ইউনিয়নের ঝাইক্কাকাটা বিলে। এমন খবরে কৃষকের মাঝে হতাশা নেমে আসে।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা নুর কমিউনিটি সেন্টারের পেছনে ঝাইক্কাকাটা বিলে
আলু, মরিচ,ফেলন গাছে বিষ দিয়ে ব্যাপক ক্ষতি করে দৃর্বৃত্তরা। ৫/৬ কানি জমির ফসলের ক্ষেত নষ্ট করে দেয়।

২৩শে ফ্রেরুয়ারী সকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির দৃশ্য দেখেন উপসহকারী কৃষি কর্মকতা শাখাওয়াত হোসেন এবং নোমান। তারা কৃষকদের স্প্রে করার পরামর্শ প্রদান করে।

ভোক্তভোগী জাহাঙ্গীর জানান, তার আধা কানি জমির ফসলের ক্ষতি হয়। রাতেই কে বা কারা বিষ দিয়ে ফসলের ক্ষেত জ্বালিয়ে দেওয়া হয় বলেও জানায়।

এই বিষয়ে ঈদগাঁও ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকতা শাখাওয়াত হোসেন জানান, আগাছা নাশক দিয়ে ৫/৬ কানি ফসলের ক্ষেত জ্বালিয়ে দেওয়া হয়েছে রাতের আঁধারে।

মন্তব্য করুন

Your email address will not be published.