আনোয়ারা বারশত ইউনিয়নে তথ্য অফিস পটিয়ার উদ্যোগে উন্মুক্ত উঠান বৈঠক সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি।

চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ২নং বারশত ইউনিয়নে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অফিস পটিয়ার উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)র আওতায় এক বৈঠকের আয়োজন করা হয়েছে।

(২৪) ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং বারশত ইউনিয়ন পারকি অস্থায়ী কার্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে করোনাভাইরাস পরিস্থিতি ও দূর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগে ব্রান্ডিং সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসূমহ মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব জঙ্গিবাদ ও নাশকতা ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ,নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সমাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার,পরিবেশ সংরক্ষণ অটিজম তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে তথ্য অফিস পটিয়ার সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,ধর্মীয় অনুশাসন মেনে চলে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে টিকা নিতে সবাইকে আহবান জানান।একই সাথে আওয়ালীগের উন্নয়নের সরকার মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধূরী জাবেদকে নৌকা মার্কায় ভোট দিয়ে বার বার বিজয় করার সুযোগ দেওয়ার আহবান জানান।

এতে আরও উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজগর আলী, ইউপি সদস্য মোঃ তোহিদুল ইসলাম, মোঃ ঈসমাঈল,মোঃ কামাল উদ্দীন,মোঃ হারুন,মহিলা ইউপি সদস্যা বিলকিস আকতার প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.