ইপিজেডের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের ১২টি গাড়ি।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার ‘সাজ পোশাক কারখানায়’ এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা সিভয়েসকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ৫ ইউনিটের ১২টি গাড়ি কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের খবর পাওয়া যায়নি।