যুবলীগে কোনো অপরাধীর স্থান হবে না: এম.এ মালেক চৌধুরী

আনোয়ারার বৈরাগ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আনোয়ারা প্রতিনিধি:

বড় পরিসরে অনুষ্ঠিত হলো চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন। হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে শুক্রবার (৪ মার্চ) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনকে ঘিরে বাহারি ডিজাইনের গেট ও ব্যানার-ফেষ্টুন সাজানো ছিলো পুরো এলাকা। গুরুত্বপূর্ন পদ পেতে নেতাদের মনোরঞ্জনে চলিয়ে কলা-কৌশলে ব্যস্ত পদ প্রত্যাশিরা। সম্মেলনে বিভাজন ভুলে নিরালস কাজ করেছেন পদ প্রত্যাশি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

পাশাপাশি কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিলো আইন শৃঙ্খলা বাহিনীও। শুধু বৈরাগ নয়, এ আমেজ এখন ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতেও। সম্মেলনের মাধ্যমে নতুন-পুরান সমন্বয়ে একটি স্বচ্ছ ইউনিয়ন কমিটির দাবি রাজনৈতিক অঙ্গনের সকলের।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন হয়েছে। উপজেলার বৈরাগ ইউনিয়নে বন্দর কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আবছারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক চৌধুরী ও উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান।

উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান বক্তব্যে বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ে দিক নির্দেশনায় এ কমিটি গঠন করা হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে এবং বিএনপি-জামায়ত সরকারের আমলে হামলা-মামলার শিকার হয়েছেন তাদের আগামীর কমিটিতে মূল্যয়ন করা হবে।

প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্ঠায় আনোয়ারায় চলছে মেগা প্রকল্পের উন্নয়ন কাজ। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদককারবারিসহ কোনো অপকর্মে লিপ্ত এমন কাউকে যুবলীগের কমিটি রাখা হবে না। দলে যারা অবহেলিত, অবজ্ঞার শিকার হয়েছেন, যাদের ত্যাগে-শ্রমে যুবলীগ হয়েছে সমৃদ্ধ এবং দুঃসময়ের যারা দলের সঙ্গে ছিলেন তাদের দিয়েই এ কমিটি গঠন করা হবে। এতে করে দলকে গতিশীল করা, তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় করা, অচলায়তন ভেঙে প্রবাহমান ধারায় আসবে বলে আমি আশা করছি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, আব্দুল মালেক, সিনিয়র সদস্য নিজামুল হক, সদস্য আলী আকবর, শফিউল আজম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জামশেদ, হাসিবুর রহমান, সোহরাবুল আলম মিরাজ, মোহাম্মদ ফোরকান, জামাল উদ্দিন, এরশাদ আলী সোহেল, রাশেদ রিভেল।

এসময় ইউনিয়ন ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.