চট্টগ্রাম নগরের হালিশহর বি-ব্লকে একটি পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটেছে।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে সন্ধ্যায় হঠাৎ করে এমন অগ্নিকাণ্ডে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুনের সংবাদ পেয়ে ৪টি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের আসেনি।
এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।