শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বয়েজ ক্লাবকে পরাজিত করে ঈদগাঁও ফটবল একাডেমীর জয়ী

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে শেখ রাশেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বয়েজ ক্লাবকে পরাজিত করে ঈদগাঁও ফুট বল একাডেমী ফাইনালে। ১৪ মার্চ বিকেলে ঈদগাহ রশিদ আহমেদ কলেজ মাঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঈদগাঁও ফুটবল একাডেমীর কাছে পরাজিত হলেন কক্সবাজার বয়েজ ক্লাব। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন,ঈদগাঁও সোস্যাল ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ মঈনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী হাবিব উল্লাহ। অন্যদের মাঝে অংশ গ্রহন করে টুর্নামেন্ট কমিটি সভাপতি হারুনর রশিদ, সিনিয়র সহ সভাপতি আবদুল মজিদ খাঁন, প্রধান সমন্বয়ক আবদু সালাম, কো-অডিনেটর আহমদ কবির, সহ সভাপতি আবদু শুক্কুর। খেলার সম্বনয়ক জানান, এই টুর্নামেন্টের সর্বশেষ ফাই নাল ঈদগাঁও বনাম বদরখালীর মাঝে অনুষ্ঠিত হবে। খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে।
মন্তব্য করুন

Your email address will not be published.