ঈদগাঁওতে কৃষকলীগের উদ্যোগে “কৃষক হত্যা” দিবস পালিত

ঈদগাঁও প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগ ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে কৃৃৃষক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বিকেলে ইসলামাবাদ ইউপি পরিষদের কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি আবছার কামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু রাশেদ ভুট্রোর পরিচালনায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন,জালালাবাদ সভাপতি আব্দুর রহিম, ইসলামাবাদ সাধারন সম্পাদক মোহা: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনাইদ হোসেন জিকো, মোকতার আহমদ,মো:আলম,নুরুল হাকিমসহ অনেকেই। এ কৃষক হত্যা দিবসে আবছার কামাল বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সার, বীজ,কিটনাশক কৃষকের দুরগোড়ায় পৌছে যায়। বিএনপি সরকার ক্ষমতায় এলে সারের জন্য কৃষকদের আন্দোলন করে প্রাণ দিতে হয়।তাই কৃষকলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। ১৯৯৫ সালে বিএনপি সরকারের পুলিশের গুলিতে শাহাদাৎ বরণকারী ১৮ জন কৃষকের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.