কিং সালমান সেন্টারের অর্থায়নে – লোকাল পার্টনার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ব্যবস্থাপনাধীনে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন
সৈয়দ আককাস উদদীন
সৌদি বাদশার সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার (king Salman humanitarian aid & relief centre)- সংক্ষেপে ‘কিং সালমান সেন্টার’ এর অর্থায়নে লোকাল পার্টনার দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার শরণার্থী ক্যাম্পে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য ৫০০টি ঘর নির্মাণ প্রকল্পের উদ্বোধন এবং বাংলাদেশের স্থানীয় জনগণ ও বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমারের ২৩০৮২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় আজ ২১ মার্চ ২০২২ ইং সোমবার দুপুর ১টায় ঢাকা গুলশানস্থ সৌদি দূতাবাসে।
প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ঈসা আদ্ দুহাইলান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ডেপুটি খতিব মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি।