উখিয়ায় ডাকাতির প্রস্তুতির সময়ে ৭’টি দেশীয় অস্ত্রসহ ৪’জন রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকাল ৭টি দেশীয় অস্ত্রসহ পুলিশের তালিকাভূক্ত ২জন আসামি সহ ৪জন রোহিঙ্গা ডাকাত কে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাতে উখিয়ার শফি উল্লাহ কাটা ক্যাম্পের ডি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ডি-ব্লকের মৌলভী নূর মোহাম্মদ (৩৫), মোঃ ইলিয়াছ (৩৫), ই/৩ ব্লকের সৈয়দ আহম্মদ (৩৮) ও বি/১ ব্লকের সানাউল্লাহ (৪৮)। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, অভিযানের সময় গ্রেফতার ৪ রোহিঙ্গার সঙ্গে থাকা ১৮/২০ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের নিকট থেকে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ৭টি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর পূর্বক মামলা দায়ের করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন। উখিয়া থানার ওসি, আহমেদ সন্জু মোরশেদ।

মন্তব্য করুন

Your email address will not be published.