২৫০০ পরিবারে যাবে ওসমান আলীর নিজস্ব অর্থায়নের উপহারসামগ্রী
যুবলীগের ওসমান থেকে এখন মানবতার ফেরীওয়ালা ওসমান
সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ওসমান আলীর ইফতার সামগ্রী পাচ্ছে কেঁওচিয়ার ১৮০০পরিবার এবং সাতকানিয়া পৌরসভাসহ মোট ২৫শত পরিবার।তার মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছাড়াও রয়েছে দলীয় নেতাকর্মীর জন্য উপহারসামগ্রী।

এই বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান- ওসমান আলী বলেন,আসলে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবারও তার ব্যতিক্রম নয়,আমি একই সাথে আমার দলীয় নেতাকর্মীর জন্যও উপহারের ব্যবস্থা করেছি আশা করি খুব শীগ্রই সবাই পাবে।

উল্লেখ্য-কেঁওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান আলী চেয়ারম্যান হওয়ার অনেক আগে থেকেই স্ব-ইউনিয়ন ছাড়াও উত্তর সাতকানিয়ার প্রতিটি ইউনিয়নে রমজান, ঈদ, কোরবান, বন্যাক্রান্ত এবং করোনা মহামারীকালেও সবসময় মানবতার কল্যানে নিয়োজিত রেখেছেন।