টেকনাফ বাজার থেকে ১০০ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে এ অভিযান চালানো হয়। টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে ক্যাম্প থেকে বের হচ্ছে–এমন অভিযোগ পেয়ে টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় ও বাজারের আশেপাশে অভিযান চালানো হয়। এ সময় রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে বিভিন্ন জায়গা কাজ করার সময় ১০০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আটকদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়। টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন,রোহিঙ্গারা কীভাবে ক্যাম্প থেকে বের হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। এর পাশাপাশি অভিযান আরও জোরদার করলে রোহিঙ্গাদের মনে ভীতি সৃষ্টি হবে। এতে তারা আর ক্যাম্পের বাইরে যাওয়ার সাহস পাবে না।

মন্তব্য করুন

Your email address will not be published.