গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়

গণমাধ্যমকর্মী আইন (চাকরির শর্তাবলি) ২০২২-এর খসড়া নিয়ে গণমাধ্যম নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে তিনি এই মতবিনিময় করেন। এসময় মন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে গণমাধ্যম নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে মন্ত্রী অংশীজনদের সঙ্গে নিয়ে খসড়াটি পরিমার্জনের নির্দেশনা দেন। বাসস।

মন্তব্য করুন

Your email address will not be published.