ঈদগাঁও একতা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধিঃ

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া একতা পরিষদের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল সম্পন্ন হয়।

৮ই এপ্রিল বিকেলে ঈদগাঁও বংকিম বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে প্রধান সমন্বয়ক এম আবু হেনা সাগরের সভাপতিত্বে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- সহকারী সমন্বয়ক মো: শামসুল আলম, জিয়াবুল হক, সদস্য মো: শফি,
লুৎফুর রহমান,আনোয়ার হোসেন, আক্তার হোসেন, আবু বক্কর ছিদ্দিক কালু,আবদু আলিম,
নুরুচ্ছফাসহ অনেকে। ইফতার পূর্বেই মোনাজাত পরিচালনা করেন পরিষদের সহকারী সমন্বয়ক জিয়াবুল হক।

ইফতার শেষে একতা পরিষদের জরুরী সভায় দুই সদস্যকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়।
নতুন দুই সদস্য অন্তভুক্ত করা হয় উপস্থিত সব সদস্যদের সিদ্বান্ত মোতাবেক।

মন্তব্য করুন

Your email address will not be published.