হাটহাজারীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধিঃ

চট্টগ্রাম হাটহাজারীতে আয়েশা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।

শুক্রবার ৮ এপ্রিল দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুর মোহাম্মদ ফরিক বাড়ী এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আয়েশা আক্তার মোঃ মাহফুজুল ইসলামের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আয়শা আক্তার পরিবারের লোকজনের অজান্তে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন। আহমেদ রেজা নামে ১০ মাসের পুত্র সন্তানও রয়েছে তার।

স্থানীয় ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন আয়শা আক্তার বছরখানেক ধরে অসুস্থ। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে তিনি জানান। এবিষয়ে মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক রফিক বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.