চন্দনাইশের নতুন ইউএনও নাছরীন আক্তার

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাছরীন আক্তার। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ২টায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও নাছরীন আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আগামীকাল রোববার থেকে নিয়মিত অফিস করবেন তিনি।

নাছরীন আক্তার শিক্ষা জীবনে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৯তম ব্যাচের একজন কৃতি শিক্ষার্থী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ৩৪তম বিসিএসে প্রশাসনিক ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে প্রথম ২০১৬ সালের ১ জুন জেলা প্রশাসক কার্যালয়, ঢাকায়  সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৮ সালের ৪ নভেম্বর ফেনীর সোনাগাজী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সবশেষ বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম এ সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. নুরুল ইসলাম ও মাতার নাম শাহীনা সরদার। তিনি বর্তমানে ২ কন্যা সন্তানের জননী।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার উপজেলার সকলস্তরের পেশাজীবীদের সার্বিক সহযোগিতায় চন্দনাইশকে সুন্দরভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা প্রশাসনকে জনবান্ধন হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সাহায্য কামনা করেন।

এদিকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.