সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

সীতাকুণ্ড থানায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালক মো. বাবুল (৫০) নিহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো.বাবুল বরগুনা জেলার বেতাগী থানার মৃত সুরত আলীর ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দীন বলেন, কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে উল্টো পথে আসা ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.