হাটহাজারীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

হাটহাজারী উপজেলার একটি পুকুর থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের জান আলী চৌধুরীর বাড়ির পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, ১২ ফুট লম্বা সাপটির ওজন ১৭ কেজি। উদ্ধারের পর সাপটিকে হাটহাজারী স্টেশনের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.