ঝিনাইদহ প্রতিনিধি
প্রবীন সাংবাদিক রেজাউল ইসলাম দৈনিক আমার সংবাদের যশোরের চৌগাছা প্রতিনিধি গতকাল রাত সাড়ে ১২টায় ষ্ট্রোক করে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন।মৃত কালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। স্ত্রী, ২ছেলে ১ মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ জোহর বাদ তার গ্রামের দোগাছীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার রূহের মাগফেরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এতে উপস্হিত ছিলেন, চুড়ামনকাঠি ইউনিয়নে চেয়ারম্যান জনাব দাউদ হোসেনসহ আওয়ামী লীগের নেতা কমীরা,এছাড়া দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি এম এ রহমান, বাঘারপাড়া প্রতিনিধি কাজী আকতার হোসেন চৌগাছা, চুড়ামনকাঠি প্রেসক্লাবের সভাপতিসহ অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।