কক্সবাজারে অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত

কক্সবাজারের কুতুবদিয়ায় অটোরিকশায় চাপায় মেহেরুন্নেছা (৭) নামের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও দুইজন। আহতদেরকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ২টার দিকে বড়ঘোপ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মেহেরুন্নেছা বড়ঘোপ মনোহরখালী এলাকার মাসুদ হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা চাপা দেয় মেহেরুন্নেছাকে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে এবং ওই ব্যাটারি চালিত অটোরিকশাও জব্দ করে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং লাশ উদ্ধার হয়েছে, পরিবারের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.