নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু পত্রিকায় গত ১৯শে এপ্রিল (মঙ্গলবার)ইয়াবার সাথে জড়িত সাতকানিয়ার ছদাহার ইউপি সদস্য মোঃনাজিম উদদীনকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছিল।
সেই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়ার ছদাহার ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃনাজিম উদদীন।
তিনি এক প্রতিবাদ লিপিতে জানান-আমার বিরুদ্ধে গেলো ১ই এপ্রিল চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার থেকে গোয়েন্দা পুলিশের হাতে ৭০০০ইয়াবা সংক্রান্ত একটি বিষয়ে আমার নাম জড়িয়ে গতকালকের সাংঙ্গু পত্রিকায় যে সংবাদ প্রচার করা হলো তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।
অথচ সেদিনের ঘটনায় আমার বিরুদ্ধে কোন মামলা কিংবা বাংলাদেশের কোন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়নি তবুও গেলো ১৯শে এপ্রিল দৈনিক সাঙ্গুতে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রচার করা হয় যা অত্যান্ত লজ্জাজনক।
আমি এই সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
পাশাপাশি আমার এই বক্তব্যটি আপনার স্বনামধন্য পত্রিকায় প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।