সাতকানিয়া প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সাতকানিয়া উপজেলার জন্য দেয়া ইফতার সামগ্রী গুলো আজ ১৯শে এপ্রিল( বুধবার) কেঁওচিয়া ইউনিয়নে বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন-কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী এবং কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার ইউনুস,
সাধারণ সম্পাদক রিপন দাস সুজন এবং কেঁওচিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান ওসমান আলী প্রধানমন্ত্রী শেখহাসিনা এবং বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।