নিজস্ব প্রতিনিধি
লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের পক্ষ থেকে সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারীরিক প্রতিবদ্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার পুরাতন থানা গেইট সংলগ্ন ডায়াবেটিস হাসপাতাল থেকে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রিজিয়া রেজা চৌধুরী।
লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি শ্রী নিবাস দাশ সাগরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক
লোহাগাড়া ডায়বেটিস ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী আরমান বাবু রুমেল, সংগঠনের সহ-সভাপতি ও লোহাগাড়া মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা এম এ কাশেম, সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়াও মধ্য লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন আকতার, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গৌতম দাশ, সাউন্ড হেলথ হাসপাতালের ম্যানেজার শাহাব উদ্দিন, লোহাগাড়া সদর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম, ইউপি সদস্য মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ ফরমান উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে লোহাগাড়া ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন লোহাগাড়া চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন প্রধান অতিথি রিজিয়া রেজা চৌধুরী।