শেষ মুর্হুতে জমেছে ওঠেছে ঈদগাঁও’র বাজার

ঈদগাঁও প্রতিনিধি:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুর্হুতে জমে উঠেছে ঈদগাঁওর ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত অবদি ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। সমানতালে এগুচ্ছে ফুটপাতের দোকানদার নিন্মও নিম্নবিত্ত লোকজনেরা ছুটছেন এসব দোকানে। কদিন ধরে কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওর নিউ মার্কেট,রহমানিয়া মার্কেট, কবিরাজ সিটি সেন্টার,ইসলামীয়া শপিং কমপ্লেক্স,শফি সুপার মার্কেট, রহমানিয়া মার্কেট, বেদার মার্কেট,বাজারের পশ্চিমে প্রধান কাপড়ের গলি ঘুরে দেখা যায়,কেনা কাটা করতে আসা ক্রেতাদের ভরপুর। বিক্রেতারা নিত্য নতুন ডিজাইনের কাপড় সামগ্রী এনে দোকান ভরপুর করে রেখেছে।বিভিন্ন মার্কেটে ক্রেতাদের দৃষ্টি ফেরাতেই আলোক সজ্জায় সজ্জিত করে তুলেছে। ক্রেতারা ভিড় করেছে পাঞ্জাবী ও জুতাসহ কাপড়ের দোকানগুলোতে। কেউ বন্ধুদের সঙ্গে,কেউবা পরিবার-পরিজন নিয়ে হাজির হন এসব মার্কেটে পছন্দের দোকানে। এক বিক্রেতা জানান,রমজানের এই ঈদে মার্কেটগুলোতে নরনারী ক্রেতাদের কেনা কাটা পুরোদমে চলছে। ঈদ মার্কেটে আরো দেখা যায়, জুতা থেকে শুরু করে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, পারফিউমের দোকানে ক্রেতাদের প্রচন্ড চাপ। অনেকেই ঈদের কেনাকাটায় শেষের দিকে ঝামেলা এড়াতে আগেভাগে ছেলে মেয়েসহ পরিবার পরি জনের সাথে মার্কেটিং কাজ সম্পন্ন করল। তবে তুলনামূলক কম দাম হওয়ায় স্বল্প আয়ের মানুষের ভরসাস্থলে পরিণত হয়ে পড়েছে ডিসি সড়কের কৃষি ব্যাংক সংলগ্ন ফুটপাতের অস্থায়ী মার্কেটে। অল্প টাকায় মানসম্মত উপায়ে কেনাকাটা করতে পেরে খুশিতে উৎফুল্ল নিন্ম আয়ের লোকজন। নরনারী কয়েক ক্রেতা জানালেন, ঈদ যতই ঘনিয়ে আসছে বেচাকেনাও ততই বাড়ছে। বিভিন্ন মার্কেটে শিশু ও মেয়েদের কাপড়ের পসরা সাজিয়ে রাখছে বিক্রেতারা। এখান খান পোশাক বিক্রি হয় দ্বিগুণ দামে। চড়া দামের কারনে অনেকেই পছন্দের কাপড় কিনতে না পেরে হতাশ হয়ে পড়েন।

মন্তব্য করুন

Your email address will not be published.