ঈদগাঁও প্রতিনিধি:
ঈদুল ফিতর পরবর্তী ভ্রমনপিপাসুদের জন প্রিয় জায়গা হয়ে উঠেছেন নবনির্মিত রেল লাইন। সেখানেই বিকেলে ঘুরতে আসেন গ্রামীন জনপদের অসংখ্য তরুন তরুনীসহ নানা শ্রেনী পেশার মানুষ। যেন দর্শনার্থীদের ভীড় লক্ষনীয়। দেখা যায়, স্বপ্নের ট্রেন আসছে এই শহরে। এমনকি গ্রামীন জনপদে ফসলীর জমির উপর নান্দনিক রুপে নির্মিত হয়েছে রেল লাইন। সে সাথে রেল বিট স্থাপন কার্যক্রম ও প্রায় শেষের দিকে। জালালাবাদ ইউনিয়নে রাবারড্রাম,ঈদগাঁও ইউনিয়নের চৌফলদন্ডী সড়কের পাশ্ববর্তী স্পর্টে নবনির্মিত রেল লাইন। দেখতেই বেশ চমৎকার। মনোমুগ্ধকর দৃশ্যপট বটে। কখন আসছে ট্রেন, এমনি প্রশ্নে ঘোরপাক খাচ্ছে বৈকালিক বেড়াতে আসা মানুষের মাঝে। একদিকে চার লাইনে মহাসড়ক, অন্যদিকে নির্মিত রেল লাইন। দূরন্তপনায় এগুচ্ছেন বর্তমান সরকারের উন্নয়নের মহা কর্মযজ্ঞ। ঈদপরবর্তী সময়ে লোকজন অবসর সময় কাটাতে বেঁচে নিয়ে এ রেল লাইন স্পর্টকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে আত্বীয় স্বজনসহ পরিবার পরিজনকে সাথে নিয়ে বৈকালিক ভ্রমনে আসছেন অনেকেই। সেখানে এখন ভ্রমন পিপাসুদের দর্শনীয় স্থানে পরিণত হয়ে পড়েছে। স্থানীয় রেল লাইনে ঘুরতে গেলে চোখে পড়ে কেউবা বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডায় জমিয়ে দিয়েছেন, কেউ সেলফি কিংবা মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন, অনেকে ঘুরাঘুরি করে আপন জনের সাথে ছবি তুলতে চোখে পড়ে। এছাড়া নতুন রেল সড়ককে ঘিরে উঠতি প্রজন্মের তরুনরা নব উদ্দীপনায় জেগে উঠেছে। বিকেলে অবসরে দেখতে আসেন বয়োবৃদ্বসহ যুবকরাও। স্থানীয় পর্যটক মারুফ,আরফাত জানান, দলবেঁধে মানুষ আসছে রেল বিট সৌন্দয্যে উপভোগ করতে। এটি একটি অস্থায়ী মিনি পর্যটন কেন্দ্রেই রুপ লাভ করল অবশেষে। পড়ন্ত বিকেলে রেল লাইন সড়কে বিটকে কেন্দ্র করেই লোকে লোকারন্য হয়ে পড়ে। অনেকে জানান, তরুন-যৃবক ও স্থানীয়সহ দুরবর্তী বিভিন্ন শ্রেনী পেশার লোকজন বিকল্প বিনোদনের স্থান হিসেবে বেচে নিল নতুন রেল সড়কটি।