মহেশপুরে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি 

মহেশপুরে জালিয়াতি করে জমি রেজিষ্ট্রি করে নেওয়ার অভিযোগে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই খাজা মইনুদ্দিন(নয়ন)চৌধুরী নামে এক ব্যক্তি। তিনি সোমবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। ঘটনাটি উপজেলার এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়ন চৌধুরী জানান, সুন্দরপুর গ্রামের আজমল উদ্দিন চৌধুরীর বড় ছেলে আমি। আমরা দুই ভাই ও দুই বোন। বিগত বার বছর আগে আমার পিতার মৃত্যুর পর পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি আমরা দুই ভাই ভোগ দখল করে আসছিলাম। মা ও দুই বোনের সম্পত্তি তারা অন্যত্র বিক্রি করে দেয়। সম্প্রতি আমার ছোট ভাই জিলানী মহিউদ্দিন চৌধুরী ভূয়া দলিল করে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং আমার ¯^াক্ষর জালিয়াতি করে ৬৯.৫ শতক জমি নাম পত্তন করে নিয়েছে। তিনি আরো জানান,১৭৩৫ নং সুন্দরপুর মৌজার ৫৭৩ নং দাগে আমাদের দু ভাইয়ের নামে ১০ শতক জমি আমাকে না জানিয়ে আমার ছোট ভাই আট লক্ষ টাকায় গোপনে বিক্রি করে দেয়। বিষয়টি আমি জানতে পারলে সে আমাকে বলে অন্য জায়গা থেকে ৫শতক জমি আমাকে দিয়ে দেবে। আমার ¯^াক্ষর জালিয়াতি করে ক্রয় করা জমিতে সে মুর্গীর ফার্ম তৈরী করছে। আমি বাধা দিলে তার ভাড়াটে সন্ত্রাসী ওই গ্রামের মনির হোসেন, মনিরুল ইসলাম,জিয়াউর রহমান,শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম ও রকিব উদ্দিন আমার গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। তার ছোট ভাই জিলানী মহিউদ্দিন চৌধরী আদালতে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করলেও আদালতের নির্দেশ অমান্য করে সে ওই জমিতে থাকা লিচু গাছ সহ বিভিন্ন ফলের গাছ কেটে দিয়ে ফার্ম নির্মান অব্যাহত রেখেছে। আমি মামলা করলেও সে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছে। তার ছোট ভাই সন্ত্রাসী প্রকৃতির লোক সমাজে এমন কোন কাজ নেই তিনি করতে পারেন না এমন অবস্থায় স্ত্রী সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতার কথা বলে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.