এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দেশবরেণ্য বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৯ মে) নগরীর আগ্রাবাদ কনভেনশন হলের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয় ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম।
এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সাইফু্ল্লা আনসারি, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মানোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপুসহ মহানগর-থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ!
মন্তব্য করুন

Your email address will not be published.