মহেশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ বালক (অনূর্ধ্ব ১৭) শুভ উদ্বোধন

মহেশখালী প্রতিনিধি:

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় মহেশখালী উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেন। উক্ত টুর্নামেন্টে উপজেলার ১টি পৌরসভা সহ ৮টি ইউনিয়ন অংশ গ্রহণ করছে। ১০ মে (বুধবার) বিকাল ৩টায় উপজেলার পৌরসভাস্থ জননেত্রী শেখ হাসিনা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, মহেশখালী-কুতুবদিয়া-২ আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরিফ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হাই (পিপিএম), উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজিজ সুজন, উপজেলার ক্রিড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম রায়হান, উপজেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ এবং টুর্নামেন্ট ম্যানেজার আ.ন.ম হাসান, উপজেলা আওয়ামী লীগ এর ক্রিড়া সম্পাদক নবীর হোসেন ভুট্টু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহেশখালীতে দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে প্রথম ভেন্যু জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে বড় মহেশখালী ইউনিয়ন একাদশ বনাম হোয়ানক ইউনিয়ন একাদশ দ্বিতীয় ভেন্যু, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শাপলাপুর ইউনিয়ন একাদশ বনাম কুতুবজোম ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন। প্রথম ম্যাচে ট্রাইবেকারে ১-০ গোলে বড় মহেশখালী ইউনিয়নকে পরাজিত করে হোয়ানক ইউনিয়ন এবং অপর ম্যাচে ট্রাইবেকারে ১-০ গোলে কুতুবজোম ইউনিয়নকে পরাজিত করে শাপলাপুর ইউনিয়ন একাদশ।

মন্তব্য করুন

Your email address will not be published.