উখিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত

উখিয়া প্রতিনিধি:
উখিয়ায় বৃষ্টির পানিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় ৩’শ গজের ভিতর মাত্র পাঁচ মিনিটে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮/৯ জন গুরুতর আহত হয় এবং ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। আজ মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটের সময় রাজাপালং ইউনিয়ন ২-নং ওয়ার্ডের হিজলিয়া ও আলিমুড়া এলাকার মাঝামাঝি যায়গায় পৃথক এই সড়ক দুর্ঘটনার ঘটনা’টি ঘটে। স্থানীয়’রা জানিয়েছেন, আজ বিকালে হিজলিয়া এলাকায় সিএনজি ও মিনি টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে, ৫ জন গুরুতর আহত হয়। এতে ৩ জনের অবস্থা আশংকাজনক। ঠিক পাঁচ মিনিট পর ৩’শ গজের ভিতর আলিমুড়া এলাকায় আরো একটি বাসগাড়ি ও মিনি টমটমের ধাক্কায় সড়ক দুর্ঘটনা হয়। এইখানেও ৪ জন গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহত ব্যক্তিদের দ্রুত ঘটনা স্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিরা বর্তমানে উখিয়া স্বাস্থ কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন বলে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন

Your email address will not be published.