চট্টগ্রামে সাগর পাড়ে মিললো কিশোরের মরদেহ

চট্টগ্রাম নগরের বন্দর থানার সমুদ্র সৈকতের পাড় থেকে মো. ইউসুফ (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) সকাল ১১ টার দিকে বন্দর থানার আনন্দ বাজার ডোমপাড়া এলাকার সাগরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. ইউসুফ, পতেঙ্গা থানার হোসেন আহম্মেদ পাড়ার মো. ইসমাইলের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, ডোমপাড়ার সাগরপাড় থেকে সকালে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্ত হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.