চট্টগ্রামে ইয়াবা নিয়ে বাজালিয়ার ডন চৌধুরীসহ ৩জন আটক

বয়স্ক মুখের আড়ালে ইয়াবা-পাচারকারী

 

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়ার ৩জন ইয়াবাকারবারীকে গ্রেফতার করেছেন নগরীর বাকলিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সাতকানিয়ার বাজালিয়ার মীর পাড়ার মৃত দানু মিয়া চৌধুরীর ছেলে আহমদ হোসেন চৌধুরী প্রকাশ ডন চৌধুরী, এবং একই এলাকার আমানুল হকও সুজন চৌধুরী।

 

বাকলিয়া থানার এজাহার সূত্রে জানা গেলো-সাতকানিয়ার বাজালিয়ার আহমদ হোসেন প্রকাশ ডন চৌধুরীর নেতৃত্বে আমানুল হকও সুজন চৌধুরী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ চত্বর সংলগ্ন একটি বেকারীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে  আসামীদের কোর্টে প্রেরণ করা হয়।

এদিকে গ্রেফতারকৃত আসামীদের গ্রামের বাড়ি বাজালিয়ায় খোঁজ নিয়ে জানা যায়-আহমদ হোসেন প্রকাশ ডন চৌধুরী দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

তবে লোকমুখে জনশ্রুতি রয়েছে- আহমদ হোসেন প্রকাশ (ডন চৌধুরী) হলো বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরীর আপন মামা।

তাই তার প্রতিটি অপকর্মের দায়ভার শহীদুল্লাহ চৌধুরীও এড়াতে পারেননা।

 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাজালিয়ার একাধিক ব্যক্তি গণমাধ্যমকে জানান-একসময় এই ডন চৌধুরীরা বিভিন্ন  মিডিয়াসহ লোকজনকে বলে বেড়াতো -বাজালিয়ার চেয়ারম্যান তাপস দত্ত ইয়াবা ব্যবসাকে শেল্টার দেয়। কিন্তু আজকে ডন চৌধুরীসহ মোট ৩জন গ্রেফতারের পর বুঝা গেলো যে আসলে কারা এই ইয়াবা ব্যবসা করেন।আসলে তারা ভদ্রতার মুখোশে যে ইয়াবাকারবারী তা আমরা আজকে বুঝতে পারলাম

মন্তব্য করুন

Your email address will not be published.