রাঙ্গুনিয়ায় অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

রাঙ্গুনিয়া উপজেলায় অস্ত্র মামলায় একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ মে) দুুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তালুকদার, একই উপজেলার উত্তরখীল গ্রামের বাসিন্দা। সেখানে মোগলের হাটে তার একটি মুদি দোকান ছিল।

মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২ জুলাই মোগলের হাট-বাজারে জাহাঙ্গীরের দোকানে অভিযান চালিয়ে একটি বন্দুক ও একটি এলজিসহ দোকান মালিক জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরে রাঙ্গুনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০০৩ সালের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৪ সালের ২৮ জুলাই আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারকালে রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লোকমান হোসেন চৌধুরী বলেন, রাঙ্গুনিয়া থানার অস্ত্র মামলায় জাহাঙ্গীরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। কারাদণ্ড পরোয়ানায় মূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মন্তব্য করুন

Your email address will not be published.