সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করতে নির্দেশ

 

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রাম পশ্চিম পটিয়া আনোয়ারা বাঁশখালী’ সড়ক শ্রমিক ইউনিয়ন পরিষদের কার্যকরী নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শ্রম আদালত। মঙ্গলবার (২৪ মে) বিকালে এ আর্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক শ্রমিক ইউনিয়ন পরিষদের কার্যকরী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুচ্ছাফা।

তিনি জানান, নির্বাচন পরিচালনা করার জন্য আমাকে চেয়ারম্যান ও মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জসিম উদ্দিনকে সদস্য করা হয়। সভাপতি পদে মোহাম্মদ পিয়ারু ও মো. হারুনুর রশিদ মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই দিনে মনোনয়নপত্রে মো. হারুনুর রশিদ পদের নাম উল্লেখ না করায় তার মনোনয়নপত্র বাতিল হয়। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় মোহাম্মদ পিয়ারুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। এখন তিনি আদালতে মামলা করেছেন। আদালত নির্দেশনা দিয়েছেন নির্বাচন স্থগিত রাখার জন্য।

এরমধ্যে নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ জসিম উদ্দিনকে নিয়ে নির্বাচন করার পায়তারা করছে জালিয়াতির মাধ্যমে সভাপতি প্রার্থী হারুনুর রশিদ ফরম না নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে। আগামীকাল বুধবার আনোয়ারা এলাকায় নির্বাচন স্থগিত রাখার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

সভাপতি মোহাম্মদ পিয়ারু জানান, মামলা জটিলতার কারণে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন স্থগিত করেছেন বৈঠকের সিদ্ধান্তে। আদালতে নির্বাচন কমিশনার মামলাও করেছেন। আদালত বুধবার অনুষ্ঠিত নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন। কিন্তু প্রভাব বিস্তার করে শ্রমিক ও নির্বাচনের প্রার্থীদের হুমকি ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পায়তারা করেছে অপর দুই নির্বাচনের সদস্য।

তিনি আরো জানান, যেখানে প্রধান নির্বাচন কমিশনার ও আদালত নির্দেশনা দিয়েছেন নির্বাচন স্থগিত রাখার জন্য সেখানে যদি আইন অমান্য করে জোর পূর্বক নির্বাচন করে তাহলে সেটা অবৈধ নির্বাচন ছাড়া কিছু না। এ নির্বাচন সাধারণ শ্রমিকরা মানেন না।

জানতে চাইলে সড়ক শ্রমিক ইউনিয়ন পরিষদের কার্যকরী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ‘নির্বাচন স্থগিত রাখার জন্য আদালত থেকে এইমাত্র একটি চিঠি হাতে পেয়েছি। আদালতের নির্দেশনা মেনে নির্বাচন স্থগিত রাখা হবে বলেও জানান তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বুধবার উপজেলার কালাবিবির দিঘির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে পিএবি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠনের নির্বাচনের কথা রয়েছে। শ্রম আদালতের নির্বাচন স্থগিতের নোটিশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.