ঈদগাঁও-ঈদগড় সড়কের পালপাড়া অংশে পানি জমে রাস্তার বেহাল দশা

ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও-ঈদগড় সড়কের পালপাড়া অংশে দীর্ঘ কাল ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। দেখার যেন কেউ নেই। বিপাকে পড়েছেন পথচারীরা। প্রাপ্ত তথ্য মতে, দীর্ঘ দু-বছর যাবত ধরে ঈদগাঁও ইউনিয়নে পালপাড়া নামক স্থানে জগন্নাত বাড়ী থেকে শুরু করে টুনু পালের বাড়ীর প্রবেশ পথ পর্যন্ত প্রায় শতাধিক মিটার সড়ক পানিবন্দি হয়ে পড়ে রয়েছে। এই বিষয়ে দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েন চলাচলরত লোকজন। যাতা যাত সড়কের একপাশে বসতবাড়ী, অন্যপাশেই দেয়াল তোলার কারনে সুষ্ঠভাবে পানি চলাচল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে। অল্প বৃষ্টিতেই কাদাজলে পরিণত হয়ে পড়ে এই সড়কের অল্পটুকু জায়গা। পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় যাত্রী সাধারণসহ অধিকাংশ যানবাহনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে কষ্ট পাচ্ছেন। সে সাথে বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা পঁচা পানি পার হয়ে প্রতিনিয়ত চলা চল করে যাচ্ছেন তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি উক্ত পয়েন্টে ছোট-বড় দূর্ঘটনার ঘটনা ও ঘটেছে। এছাড়াও কাদাজল পেরিয়ে প্রতিদিন এপার ওপার চলাফেরা করে যাচ্ছে ঈদগড়-বাই শারীর লোকজন। এতো কষ্ট সহজেই মেনে নেয়া যায়না। স্থানীয় সচেতন যুবক সুজন দাশ এই প্রতিবেদক কে জানান, দীর্ঘ প্রায় ২৪ মাস ধরে সড়ক দিয়ে চলাচলে দারুন কষ্ট পাচ্ছেন নানান শ্রেনী পেশার লোকজন। মানুষের দু:খ-দুর্দশা লাগবে পানি নিস্কাশন ব্যবস্থার দাবীও জানিয়েছেন তিনি। ৯নং ওয়ার্ড় আ,লীগ সভাপতি নুরুল হুদার মতে, ব্যাপক কষ্টের মধ্য দিয়ে সাধারন মানুষ আসা যাওয়া করে থাকেন এই সড়ক দিয়ে। সীমাহীন দূর্ভোগ আর দূর্গতির চিত্র যেন বলার নেই। যাত্রী, রোগীসহ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত সময়ে পানি নিস্কাশন ব্যবস্থার জোর দাবী। মেম্বার মুন্নার সাথে কথা হলে তিনি জানান- সুষ্ঠ ভাবে পানি যাতাযাতের সু-ব্যবস্থা না থাকায় সড়কের উপর পানি জমে রয়েছে। বিগত ২/৩ বছর ধরে এহের অবস্থায় রয়েছেন বলে জানান।
মন্তব্য করুন

Your email address will not be published.