ঈদগাঁওতে মৌসুমী ফল লিচুর বাম্পার ফলন : বেচাকেনার ধুম

এম আবু হেনা সাগর, ঈদগাঁও থেকে: কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলে মৌসুমী ফল মিষ্টি লিচুর বাম্পার ফলন হয়েছে। সর্বত্রই স্থানে বেচাকেনার ধুম পড়েছে। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও।

লিচুর হাটগুলোতে এরই মধ্যে বেচাকেনা বেশ জমে উঠেছে। জেলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে বেচাকেনা চলে সকাল থেকে রাত অবদি পর্যন্ত।

মঙ্গলবার (২৪ মে) সকালে ঈদগাঁওর শাপলা চত্তর পয়েন্টসহ নানা স্থানে দেখা যায়, বিভিন্ন জাতের লিচু প্রকারভেদে হরেক রকম দামে বিক্রি করছেন বিক্রেতা। শত পিছ ২২০ টাকা থেকে ২৫০ পর্যন্ত বিক্রি করতে চোখে পড়ে।

বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বৃহত্তর ঈদগাঁওর বহু ব্যবসায়ী মৌসুমী সিজন অনুয়ায়ী লিচু ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। তারা অনেকে দুরদুরান্ত থেকে সুস্বাদু লিচু কিনে এনে বিক্রি করছে। আবার অনেকে তাদের বাড়ীঘরে রোপনকৃত গাছ থেকে এনে বিক্রি করে যাচ্ছেন। নানা নামের লিচু বিক্রি হচ্ছে এলাকাজুড়ে। বাজারের আনাচে-কানাচে সব জায়গাতে লিচু শোভা পাচ্ছে। হাতের নাগালে সুস্বাদু ফল লিচু পেয়ে খুশিতে উৎফুল্ল স্থানীয়রা।

আরো জানা যায়, ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন ইসলামপুর,ইসলামাবাদ,পোকখালী,জালালাবাদ এবং ঈদগাঁও ইউনিয়নের হাটবাজারসহ গ্রামাঞ্চলেও লিচু বিক্রির হিড়িক পড়েছে। তবে দাম নিয়ে বিপাকে পড়েন স্থানীয়রা।

মন্তব্য করুন

Your email address will not be published.