তিন দিনে বন্ধ হলো চট্টগ্রামে ২২৯ অবৈধ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার

বিশেষ এক অভিযানে তিন দিনে সারা দেশে নিবন্ধনহীন ৮৮২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত বুধবার এই অভিযান শুরুর পর তৃতীয় কার্যদিবসে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিন দিনের অভিযান শুরু হলেও এমন অভিযান চলবে বলে জানান তিনি।

গত বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে এক সভায় অনিবন্ধিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বন্ধ করে দেওয়া হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্রের মধ্যে ১৬৭টি ঢাকার। চট্টগ্রামের ২২৯টি, খুলনার ২০৪টি, রাজশাহীর ৭৮টি, ময়মনসিংহের ৯৬টি, বরিশালের ৫৯টি, সিলেটের ৩৫টি এবং রংপুরের ১৪টি।

স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা সারাদেশে এ অভিযান চালায়।

মন্তব্য করুন

Your email address will not be published.