কক্সবাজারে সামাজিক নেতৃত্বশীল ব্যক্তির অংশগ্রহনে দুইদিন ব্যাপী ডু নো হার্ম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারে সামাজিক নেতৃত্বশীল ব্যক্তিবর্গের অংশ গ্রহনে ডু নো হার্ম বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। ইউএসএ আইডির অর্থায়নে ইয়েস প্রজেক্টের আওতায় কর্মশালা আয়োজন করল বেসরকারি সংস্থা সিসিডিবি। ২৯ ও ৩০ মে কক্সবাজারে এক অভিজাত হোটেলে এই কর্মশালায় অংশ নেন সদর উপজেলার ২৭জন সামাজিক নেতা কিংবা লিডার। বক্তব্য রেখেছেন,প্রকল্প সমন্বয়কারী শেখ মাসুদুল হাসান, প্রশিক্ষক মোঃ আয়ুব আলী, প্রশিক্ষক মোঃ মোশাররফ হোসেন, কমিউনিটি অর্গানাইজার হাসিবুল হাসান সজল এবং মোঃ কাইছার হামিদ প্রশিক্ষণার্থীদের মধ্যে সাংবাদিক,শিক্ষক,জনপ্রতিনিধিসহ এলাকায় সামাজিকভাবে নেতৃত্ব দানকারী ২৭জন নর-নারী উপস্থিত ছিলেন। সামাজিক দ্বন্ধ নিরসন, পারস্পরিক সহযোগিতা, শান্তি প্রতিষ্ঠায় সৃষ্টার কোন কিছুকে আঘাত না করা,ঐক্য,নারী-পুরুষের বৈষম্য দূরী করণ,যোগাযোগ,জেন্ডারসহ বিভিন্ন বিষয়ে দুইদিনের প্রশিক্ষণে সার গর্ভ আলোচনা, ভিডিওচিত্র প্রদর্শন,দলীয় কর্মকান্ড উপস্থাপন করা হয়। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,পিএমখালী ইউপি সদস্য জামাল ও শিক্ষার্থী নিপা। শেষে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে কর্মশালার সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রশিক্ষণে ঈদগাঁও ঐক্য পরিবারের তিনজন সদস্য সার্টিফিকেট অর্জন করেন।