মহেশখালী প্রতিনিধি: দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের না-কাটা নামক স্থানের পাহাড়ের ঝিরির পাশ থেকে শিপ্লব কান্তি দে (১৬) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শিপ্লব ছোট মহেশখালী ইউপিস্থ ঠাকুর তলা হিন্দু পাড়া এলাকার জাপান দের ছেলে। ৩০ মে (সোমবার) মহেশখালী থানায় পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। সুত্রে জানা যায়, নিহত কিশোর শিপ্লব কান্তি দে স্থানীয় ঠাকুর তলা মোড়ে একটি টেলিকম সেন্টারে মোবাইল টেকনিশিয়ান এর কাজ করতেন। গত ২৯ মে (রবিবার) সন্ধ্যায় হাসপাতালে বোনকে দেখতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিলো। হাসপাতালে হাসপাতালে অবস্থানকালে একটি ফোন পেয়ে সে বোনের পাশ থেকে হাসপাতালের বাইরে গিয়েছিল। এরপর থেকেই খোঁজে পাওয়া যায়নি তাকে। ৩০ মে বিকাল ৫টার দিকে স্থানীয় ছোট মহেশখালী লম্বাঘোনা এলাকার না-কাটা ঝিরির পাশে শিপ্লব কান্তি দে’র মরদেহ দেখে থানায় খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। লাশের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ তার মরদেহটি উদ্ধার করেন। গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নিহত কিশোরের পিতা জাপান দে জানান, পারিবারিকভাবে কারো সঙ্গে পূর্ব শত্রুতা ছিলো না। হাসপাতালে বোনের কাছে যাওয়ার পর থেকে আর ফিরে আসেনি বাসায়। তিনি প্রশাসনের কাছে নিহত পুত্র শিপ্লব কান্তি দে হত্যার সাথে জড়িত সকলকে অতিদ্রুত আইনের আওতায় আনতে অনুরোধ জানান। এ বিষয়ে মহেশখালী থানা অফিসার ইনচার্জ আব্দুল হাই (পিপিএম) জানান, ছোট মহেশখালীর লম্বাঘোনা না-কাটা নামক স্থান থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করেছেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানান।