জালালাবাদ ইউনিয়ন আ,লীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি-সম্পাদক পদে পাঁচ নেতা মাঠে

ঈদগাঁও প্রতিনিধি:  আসন্ন জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে সভাপতি ও সাধারন সম্পাদক পদে পাঁচজন নেতা মাঠে অবস্থান করছেন। দীর্ঘ বহুবছর পর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তবে সভাপতি পদে দলের দু:সময়ের কান্ডারী, ছাত্রলীগ থেকে বেড়ে উঠা রাজপথের সহযোদ্বা ইউনিয়ন আ,লীগ বর্তমান সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী ছাড়া কোন প্রার্থী নড়েচড়ে বসছেনা। কিন্তু সাধারন সম্পাদক পদে বর্তমানসহ চারজনের নাম নেতাকর্মীদের মুখে শোভা পাচ্ছে। এ পদে দুইজনই ফ্যাক্টর বলে নানা সূত্রে প্রকাশ। যদিওবা ইউনিয়নের বর্ধিত সভার পূর্বে কাউন্সিল তালিকা অনু মোদন না হলেও পুরনো কাউন্সিলার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন এসব প্রার্থীরা। তারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড়ে চষে বেড়াচ্ছেন। এদিকে সাধারন সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে, বর্তমান সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক নেতা, আ,লীগ সদস্য নুরুল আলম, ঈদগাঁও উপজেলা আ,লীগ আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগ সাবেক নেতা, বর্তমান জালালাবাদ ২নং ওয়ার্ড় আ,লীগ সভাপতি সাইফুল হক মেম্বার ও জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসান তারেক। এমনকি ইউনিয়নে তাদের সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এছাড়া সাথে রয়েছে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়াও শুভাকাঙীরা। তারা তৃণমূলের সমর্থন ও সর্বপেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরমে পরিণত হয়ে উঠেছে প্রার্থীতার প্রচার প্রচারনা।সাধারন সম্পাদক পদে দুইজন দক্ষ ও কর্মঠ প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীরা আশায় বুক বাঁধতে শুরু করেছে। সবকিছু বিবেচনা করলে ইউনিয়ন আ’লীগ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তৃনমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিক, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের ভালবাসা নিয়ে লড়তে চান। তৃনমুল নেতাকর্মীদের মতে, সাংগঠনিক ভাবে দলকে যারা এগিয়ে নেবে, বিপদ আপদে নেতাকর্মীদের খোঁজখবর রাখবে, দলে ঝিমিয়ে পড়া থেকে চাঙ্গাভাব ফিরিয়ে আনবে তাদেরকে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, আগামী ১৩ জুন জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনের দিনক্ষন ধায্য রয়েছে।
মন্তব্য করুন

Your email address will not be published.