যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধদের চিকিৎসা উপকরণ দিয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল শামীম আহসানের কাছে মেডিক্যাল বেড, বিছানার চাদর, ছোট টেবিল ফ্যান, সিলিং ফ্যান, ব্যান্ডিজ, বার্ন ক্রিম ও ফোম ক্রিম হস্তান্তর করেন।
শামীম আহসান বলেন, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু করোনার সময় ছাড়াও বিভিন্ন সময় চমেক হাসপাতালের রোগীদের জন্য হুইল চেয়ার প্রদান ও অন্যান্য সহযোগিতা করে যুব সমাজকে মানবিকতার পথে উদ্বুদ্ধ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার সীতাকুণ্ডের বিএম ডিপো দুর্ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ওষুধ, রোগীর শয্যা, বিছানার চাদরসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন।
ভবিষ্যতেও দেবাশীষ পাল দেবু এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে যুব সমাজকে উৎসাহিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রঞ্জিত শীল, মো. লোকমান, মো. ঈসমাইল, এসএম আতিকুর রহমান, রায়হান নেওয়াজ সজীব, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, সালাউদ্দীন বাবর, দিদার আলম, সাজ্জাদ আলী জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দীন, মো. শরীফ, মারুফুল ইসলাম, মারুফ, কাজী আরিফ, সাজিবুল ইসলাম সজীব, সরোয়ার হোসেন, মোস্তাফা মামুন, তানভীর হাসান, রোকন উদ্দীন, আবু নাসের জুয়েল, মো. আরমান, রাজু, আবদুর রহমান বাহার, রিমন আসিফ, রাইসু আকবর জুয়েল, সৈয়দ সুলতান, আবিদ হাসান, সাদাম হোসন, জয় ইফতিখার ইফতি, শিহাব শিহাব উদ্দিন প্রমুখ।