নগরের বন্দর থানার নিমতলায় লরির ধাক্কায় মো.খাজা ওয়াসিদ উদ্দীন জুয়েল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মো.খাজা ওয়াসিদ উদ্দীন জুয়েল মিরসরাই থানার পশ্চিম ঈসাখালীর গিয়াস উদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে কর্মরত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের নায়েক বাবুল।
হাসপাতালে আনয়নকারী মো. আকবর বলেন, ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় জুয়েল গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে ২৬ নম্বর ওয়ার্ডে বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। থানায় মোটরসাইকেল চালক আটক আছে।