বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুন ) বিকাল ৩ টায় এক সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও তাহেরা বেগমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোতোষ দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জান চৌধুরী। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুন, বাঁশখালী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ, শিক্ষকের মধ্যে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ,মোঃ ওসমান,অচিন্তা কুমার আচার্য্য, সত্বজিৎ বড়ুয়া,সুমীতা দেয়,সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, মুহাম্মদ মিজান বিন তাহের। এর পূর্বে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

Your email address will not be published.