খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চকবাজার থানা ছাত্রদলের দোয়া
বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সোমবার (১৩ জুন) নগরীর বাদুরতলার দারুচ্ছুনাহ্ ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম—সম্পাদক ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার হাফেজ ক্বারী মোহাম্মদ আবু বক্কর।
দোয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ শেষে এতিমখানার বাচ্চাদের শুকনা খাবার নগদ অর্থ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন টিপু, জিকু, মো. আলম, মো. সেলিম, সো রাজু, মো. হিরোসহ প্রমুখ।