বাঁশখালীতে যুবলীগ নেতা অপহরণ, মুক্তিপণ আদায়!

সাতকানিয়া থেকে যুবলীগ নেতাকে উদ্ধার করল বাঁশখালী থানা পুলিশ

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুর হোসেনকে অপহরণের ১৪ ঘণ্টা পর সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ঢেমশা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে বিকাশের মাধ্যমে ২৬ হাজার টাকা পাওয়ার পর মঙ্গলবার ভোর সকালে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। অপহৃত মোঃ নুর হোসেন বলেন, গত সোমবার বিকেল ৩ টায় চাম্বল বাজার থেকে বৈলছড়ি যাওয়ার সময় চাম্বল এলাকায় একটি সাদা মাইক্রোবাসে তুলে তাকে অপহরণকারীরা মুখে স্পর্শ করলে তিনি জ্ঞান হারান। গভীর রাতে জ্ঞান ফিরলে দেখেন তিনি ধানক্ষেত বিলের মাঝে আছেন। তাঁকে পিছমোড়া দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে গভীর রাতে মোবাইল ফোনে তার স্ত্রী ও বড় ভাই আমির হোসেন এর কাছে বিষয়টি জানান এবং অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ( বিকাশ নম্বর- ০১৮৭৮৪১২২৪৮ ) ২০ হাজার এবং আরেকটি নাম্বারে ৬ হাজার টাকা পাঠান তিনি। এরপর নর হোসেন কে রাতের অন্ধকারে অনেক দূর হাঁটিয়ে ভোর সকালে ট্রেন চলাচলের নতুন রাস্তা চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাশে তুলে দেওয়া হয়। এ সময় অপহরণকারীরা বলে, ‘এই প্রথম কম টাকা দিয়ে তোকে ছেড়ে দিলাম। এত কম টাকায় কাউকে আমরা ছাড়ি না।’ আমি আল্লাহর হকুম এবং জনগণের দোয়া আছে বিধায় বাঁচলাম, আমি মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং বাঁশখালী থানা পুলিশের ওসি তদন্ত মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমি জীবন দশায় ফিরে আসি। আমি কৃতজ্ঞ বাঁশখালী থানা পুলিশ প্রশাসনের প্রতি। এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা অপহরণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। অপহরণ হওয়ার ঘটনা জানার পর পুলিশ মোবাইল ট্র্যাকিং করে তাঁর অবস্থান সাতকানিয়ায় নিশ্চিত হয়।’ রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। অভিযানের খবর পেয়ে ভোরে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.