দেশের মানুষের প্রতীক্ষার পদ্মা সেতু আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বশরীরে মাওয়া ও জাজিরায় গিয়ে শুভ উদ্বোধন করেছেন। সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের হলরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে সরাসরি প্রদর্শন করা হয়েছে। কলেজের শিব শংকর শীলের সভাপতিত্বে উক্ত সম্প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন ও কলেজের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার শেষে দেশের অর্থনীতিতে পদ্মা সেতুর প্রয়োজনীয়তা ও সেতুটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনদান তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি বলহাজ্ব নুরুল আবছার চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন। এরপর পদ্মা সেতু বাস্তবায়নে ভূমিকা রাখা সংশ্লিষ্ট সবার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।