পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ র‌্যালী

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শনিবার (২৫ জুন) এক আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে নগরীর পুরাতন রেল চত্ত্বরে থেকে এক মোটর শুভ যাত্রা আয়োজন করা হয়।
বেলুন উড়িয়ে মোটর র‌্যালীর উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী।
এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনা একজন সাহসী বীর। তিনি না হলে বৈষিক ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ কোনদিন সম্ভব হত না। শেখ হাসিনার আছেন বলেই বিশ্বের বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মা সেতু বীর বাঙালির অহংকার।’
তিনি শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি এড. ইব্রাহীম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুখ,আইন বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দীন সাইমুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর।
নগর স্বেচ্ছাসেবক লীগের এই বণার্ঢ্য র‌্যালীতে ৫০০০ হাজার নেতা কর্মী, ২ হাজার মোটর সাইকেল, মিনি পিক আপসহ বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণ করেন। র‌্যালীটি পুরাতন রেল ষ্টেশন থেকে শুরু হয়ে নিউমার্কেট, কাজির দেউরি, আখতারুজ্জামান ফ্লাই ওভার, বহদ্দার হাট মোড়, মুরাদ পুর, ২নং গেইট, জিইসি হয়েওয়াসার মোড় বিশ্ব মসজিদে সংক্ষিপ্ত সামাবেশে মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি হেলাল উদ্দিন, তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি,আজিজ মিছির,নাজমুল হুদা শিপন,আব্দুর রশিদ লোকমান,মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।

মন্তব্য করুন

Your email address will not be published.