সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা, কারাগারে বাজালিয়া ইউপির সাবেক চেয়ারম্যানের পুত্র

অনলাইন ডেস্কঃ

সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় আদালত আরও এক অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন। গত রবিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ শুনানিশেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া অভিযুক্ত হলেন, আনিসুল হক সিকদার (৪৮)। তিনি সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের ছেলে। বাদীর আইনজীবী এস এম জাহেদুল ইসলাম বলেন, আনিসুল উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তী জামিন ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি উচ্চ আদালতের নির্দেশে জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী সাতকানিয়ার বাজালিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ছিলেন বর্তমান চেয়রাম্যানের তাপস দত্ত। আওয়ামীলীগ থেকে বহিস্কৃত ও বিদ্রোহী প্রার্থী ছিলেন বাজালিয়া ইউনিয়ন আওয়ামীলিগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী। ভোটকেন্দ্রে দুই প্রার্থীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল শুক্কুর নামে এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় নিহতের ভাই মো.জুয়েল সাতকানিয়া থানায় শহীদুল্লাহর অনুসারীদের বিরুদ্ধে মামলা করেন। এরআগে ২০ জুন একই আদালত এই মামলায় ছয়জনকে কারাগারে পাঠিয়েছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.