চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডে একটি সেমিপাকা বসতঘর পুড়ে ভষ্ম হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১টায় পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া ১২নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল আমিন সুতার ব্যবসায় জড়িত ছিলেন।
পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল বলেন, কেউ সিগারেট খেয়ে আমিন চাচার বাড়িতে ছুড়ে ফেলেছে তার থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। আমিনের অগ্নিকান্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন জানান, আগুন লেগেছে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিড়ি সিগারেট খেয়ে হয়তো কেউ বাড়ির পাশে ফেলে গেছে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।