সাতকানিয়ায় মামলা প্রত্যাহার না করার অভিযোগে আইনজীবীকে ফাঁসানোর চেষ্টায় মরিয়া-প্রতিপক্ষ

ঘটনাটি সাতকানিয়ার কেঁওচিয়ার

 

সাতকানিয়া  প্রতিনিধি 

 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ায় এক আইনজীবী চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করলে ওই পক্ষ বিভিন্ন অজুহাতে বাদী আইনজীবীকে উল্টো ফাঁসানোর চেষ্টায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী আইনজীবী মো-নাজিম উদদীন।

গেলো ২৭শে জুলাই চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাতকানিয়া কেঁওচিয়ার ৯নং ওয়ার্ডের বাসিন্দা চট্টগ্রাম জেলা জজ কোর্টের আইনজীবী মোঃনাজিম উদদীন বাদী হয়ে একই এলাকার মৃত আব্দুল্লার পুত্র তৈয়ব আলীও তার ভাই আয়ুব আলীসহ আরো বেশকয়েকজন আইনজীবী নাজিমের বাড়িতে হামলাও ভাংচুর চালালে এর পরের দিন ২৭শে জুলাই চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আর সেই মামলা দায়ের করার ক্ষোভে আসামীগন বিভিন্ন ভাবে আইনজীবী নাজিমুদ্দিনকে ফাঁসানোর চেষ্টায় আছেন বলে নাজিম উদদীন অভিযোগ করেন।

নাজিম উদদীন আরো বলেন-মাত্র কয়েকদিন আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রোড ভিউ রেষ্টুরেন্টের সামনে মুরগী বোঝাই ট্রলি এক্সিডেন্ট হয়- এটা স্থানীয় এক সাংবাদিকের ফেসবুকেসহ সাতকানিয়ার সবাই জানে। অথচ! আমার মামলার এক আসামী ওই দূর্ঘটনাকে কেন্দ্র করে আমি এসিড নিক্ষেপ করছি বলে প্রচার করিয়া আমার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটা মিথ্যা অভিযোগ দায়ের করেন যেটার দায়িত্বে আছেন এসআই সুব্রত।

মূলত আমি তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতেই তারা আমার প্রতি জোর এবং মিথ্যা অপবাদে মরিয়া।

এই বিষয়ে এসআই সুব্রতকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.