সদর ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে তাৎক্ষনিক বিক্ষোভ

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফয়সাল উদ্দিন হত্যার প্রতি বাদে ঈদগাঁওতে বিক্ষোভ করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ৩ জুলাই সন্ধ্যা সাতটার খুরুস্কুলে এই ঘটনাটি ঘটেছে। এমন খবরে রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার নবঘোষিত উপজেলা ঈদগাঁওর স্টেশনে তাৎক্ষ নিক বিক্ষোভ মিছিল বের করেন। পরবর্তীতেই মহাসড়কের মধ্যঅংশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এই সময় সড়কের দুইপাশ জুড়েই ছোট বড় অসংখ্য যানবাহন আটকা পড়তে দেখা যায় । পরে ঈদগাঁও থানার ওসি আবদুল হালিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয় ন্ত্রনে আনেন এবং যানবাহন সরিয়ে দেন। বিক্ষোভকালে অংশ নেন- জালালাবাদ আ,লীগ সাধারন সম্পাদক সাইফুল হক মেম্বার, সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম,সদর যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ,ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের নেতা সোহেল মাহমুদ রুহান, কাজী আবদুল্লাহ,বোরহান মাহমুদ, মীর আবদু রহমান নাহিদ,হুমায়ুর আবরার সামি,সাবেক ছাত্রনেতা তানজিদ অনিক,ওয়ার্ড় ছাত্রলীগের সভাপতি শাহজাহান মনির,সাধারন সম্পাদক রেজাউর রহমান রিমন,সাইমুন,শাহাদাত, ফারুক,শাহদাত বাবু,আরিফ,সেজান,ছোটন,সাজ্জাদ,তানভীরসহ অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মীরা। উল্লেখ্য, নিহত ফয়সাল খুরুস্কুল ইউনিয়ন ২নং ওয়ার্ডের দক্ষিণ ডেইল পাড়ার লাল মোহাম্মদের ছেলে। তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.