চবিতে সাবেক দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ ও সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন নাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ।

রোববার (৩ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, সাবেক উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রকিবুল হাসান দিনার, ছাত্রলীগ নেতা রাজু মুন্সি, সাইদুল ইসলাম সাঈদ, শামসুজ্জামান সম্রাট, মাহমুদ শাওন, ফাহিম, রানা, শিমুল, মিজান, মোফাজ্জল ও শাহরিয়ারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, জামাত-শিবিরের দোষর শিবির ক্যাডার সরওয়ারের অনুসারী জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি আইনুল কামাল কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই নেতার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এসব ষড়যন্ত্রমূলক মামলা-হামলা দিয়ে তাদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণেদিত এসব মামলা প্রত্যাহার করতে হবে। এসময় তিনি ভূজপুর গনহত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.